ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ভয়াবহ বন্যা, জরুরি অবস্থা জারি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ নভেম্বর, ২০২১,  12:33 PM

news image

কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভয়াবহ বন্যা ও ঝড়ের কারণে সেখানকার সড়ক ও রেল যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেলে স্থানীয় সময় বুধবার (১৭ নভেম্বর) ব্রিটিশ কলাম্বিয়ার প্রধান এই জরুরি অবস্থা জারি করেন। খবর বিবিসি ও আলজাজিরা।

বিবিসি জানায়, ব্রিটিশ কলাম্বিয়ায় গেল রোববার সারারাত ঝড় ও বৃষ্টির পর থেকে সেখানে হাজার হাজার বাসিন্দা আটকে পড়েন। আটকে পড়াদের সাহায্য করার জন্য কানাডার সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। বুধবার এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারির ঘোষণা দেন প্রাদেশিক প্রধান জন হরগান। স্থানীয় সময় দুপুর ১২টা থেকে এই ঘোষণা কার্যকরের ঘোষণা দিয়ে সেখানে তিনি জানান, জরুরি অবস্থার কারণে মানুষ বন্যা কবলিত এলাকা ও রাস্তায় যাওয়া থেকে বিরত থাকবে এবং একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের কাছে প্রয়োজনীয় সহায়তাও পৌঁছানো নিশ্চিত করা যাবে। বুধবার আটকে পড়াদের কাছে হেলিকপ্টার ব্যবহার করে খাবার পৌঁছে দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম