ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

কাতারে যেসব ঘটনা প্রথম দেখল ফুটবলবিশ্ব

#

স্পোর্টস ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২২,  9:22 PM

news image

গোলের পরিসংখ্যানেও এবারের কাতার বিশ্বকাপ সবার সেরা। এবারের টুর্নামেন্ট দেখেছে সর্বোচ্চ ১৭২ গোল। ফাইনালসহ সর্বোচ্চ ৫টি ম্যাচের নিষ্পত্তি হয়েছে ট্রাইব্রেকারে। একটার পর একটা কৃর্তি গড়েছেন মেসি-এমবাপ্পেরা। ক্রিস্টিয়ানো রোনালদো করেছেন টানা পাঁচ বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড। কিংবদন্তিদের প্রস্থান, চোখের জলে ভেসে যাওয়া, তীরে এসে তরী ডোবার আক্ষেপ, জিততে জিততেও হেরে যাওয়া। আর্জেন্টিনার রূপকথা, এশিয়ার নবজাগরণ, জায়ান্টদের দম্ভচূর্ণ, আফ্রিকার ইতিহাস। এই কাতারের কাছে ঋণী বিশ্বফুটবল, ঋণী সমর্থকরাও। লুসাইলে আতশবাজিতেও হৃদমাঝার হুঁ হুঁ করে ওঠে। বিউগলের করুণ সুর মনে আক্ষেপের ঝংকার তোলে। পরম যত্নে লুকিয়া রাখা ধন, হারিয়ে ফেলার হাপিত্যেশ।

তবে কাতার দুহাত ভরে দিয়েছে বিশ্বফুটবলকে। পরিসংখ্যানের পাতা হয়েছে ওলটপালট। ফুটবল গোলের খেলা, যে বিবেচনায়ও কাতার অনিন্দ্য সুন্দর। এবারের আসরে মোট গোল হয়েছে ১৭২টি। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ। আগেরটা ’৯৮ আর ২০১৪ সালে ১৭১। রোমাঞ্চেও কাতার সবার সেরা। ২০২২ দেখেছে ৫টি পেনাল্টিশুট আউটে ফলাফলের নিষ্পত্তি। যেটাও সর্বোচ্চ। প্রথম ম্যাচ হেরে কোনো দল বিশ্বকাপ জিতেছে, এমন ঘটনা ইতিহাসে দ্বিতীয়বার ঘটল। আর্জেন্টিনার আগে ঘুড়ে দাঁড়ানোর যে অমর উপাখ্যান দেখিয়েছিল ২০১০ সালে স্পেন। টুর্নামেন্ট সর্বোচ্চ ১৬ গোল করেও শিরোপা জেতা হলো না ফ্রান্সের। এবারের আসর ফুটবল ঈশ্বর মেসিময়। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে দুটি বিশ্বকাপ সেরা এই লিটল ম্যাজিশিয়ান। এক টুর্নামেন্টে ৫ বার ম্যান অব দ্যা ম্যাচ কাতারেই প্রথম দেখল বিশ্বফুটবল। সবচাইতে বেশি বয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপে জোড় গোল করার কৃতিও এলএমটেনের। কোচ ফার্নান্দো সান্তোসের গোয়ার্তুমিতে পাদপ্রদীপের নিচে থাকা রোনালদো একমাত্র ফুটবলার হিসেবে টানা পাঁচ বিশ্বকাপে দেখা পেয়েছেন গোলের। বয়স চব্বিশের আগে বিশ্বকাপের এক আসরে ৮ গোল করা একমাত্র ফুটবলার এখন কিলিয়ান এমবাপ্পে। শুধু তাই নয় ফাইনালে সর্বোচ্চ ৪ গোল তারই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম