ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

কাতারে ব্রাজিলের হেক্সা অভিযান শুরু হচ্ছে রাতে

#

স্পোর্টস ডেস্ক

২৪ নভেম্বর, ২০২২,  4:36 PM

news image

মধুর এক যন্ত্রনায় ব্রাজিল কোচ তিতে। বিশ্বকাপ দলে যে ৯ জন তারকা ফরোয়ার্ড। নেইমারের সঙ্গে পেদ্রো, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র; যারা কিনা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের জ্বলজ্বলে নাম। চলতি ফুটবল মৌসুমে বিশ্বকাপের আগে ব্রাজিলের ৫ ফরোয়ার্ড মিলে করেছেন সর্বোচ্চ ৫৮ গোল। ২১ গোল নিয়ে যে তালিকায় শীর্ষে পেদ্রো। ১৫ গোল করেছেন নেইমার। হেক্সা মিশনে শক্তিশালী এই আক্রমণভাগের দিকে তাকিয়ে তিতে। যে অভিযান শুরু হতে যাচ্ছে আজ রাতে। কাতার বিশ্বকাপে গ্রুপ জি-তে শুরুতেই তাদের প্রতিপক্ষ ইউরোপের দল সার্বিয়া। কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় ম্যাচটি শুরু হবে। বাছাইপর্বে অপরাজিত থেকে বিশ্বকাপ নিশ্চিত করা সেলেসাওদের মূল ভরসা নিঃসন্দেহে নেইমার। তাকে ঘিরেই রচিত হবে সার্বিয়া বধের রণকৌশল। এ নিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। রাশিয়া আসরে দলটির বিপক্ষে আছে ২-০ গোলের জয়ের স্মৃতি। আর ব্রাজিল কোচ তিতে জানিয়ে দিলেন, কম শক্তিশালী দলের কাছে আর্জেন্টিনা-জার্মানির পরাজয়ে শঙ্কিত নন তিনি। বাছাইপর্বে অপরাজিত থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে সার্বিয়াও। সবশেষ পাঁচ ম্যাচে এক ড্রয়ের বিপরীতে চার জয়। ২০০৬ থেকে প্রতিটি আসরের দ্বিতীয় রাউন্ডে খেলেছে দলটি। এবারের আসরে আর্জেন্টিনা ও জার্মানির হার বাড়তি অনুপ্রেরণা যোগাবে সার্বিয়াকে। তবে বাছাইপর্বে ৮ গোল করা দলটির তারকা ফরোয়ার্ড আলেকজান্ডার দিমিত্রোভের খেলা নিয়ে আছে শঙ্কা। তিতে যাই বলেন না কেন, টানা দুই দিন বড় দুই দলের পরাজয়ে কিছুটা হলেও ব্রাজিলের ওপর মনস্তাত্ত্বিক প্রভাব পড়ার শঙ্কা উড়িয়ে দেয়া যায় না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম