ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

#

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২৫,  4:44 PM

news image

দোহায় ইসরায়েলের হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে কাতারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং অযথা চলাফেরা থেকে বিরত থাকার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। এতে আরও বলা হয়, কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সেখানকার সরকার ঘোষিত নির্দেশনা ও বিবৃতি মেনে চলতে হবে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড করা আইনবিরুদ্ধ বলে প্রবাসীদের সতর্ক করে দূতাবাস। জরুরি প্রয়োজনে প্রবাসীরা দূতাবাসের হটলাইন নম্বর +97433662000 এবং ইমেইল mission.doha@mofa.gov.bd -এ যোগাযোগ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম