ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির আশঙ্কা, ৩ নদীবন্দরে সতর্ক সংকেত জারি

কাজে যোগ দিয়েছেন চা শ্রমিকরা

#

নিজস্ব প্রতিনিধি

২৮ আগস্ট, ২০২২,  11:08 AM

news image

প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের দীর্ঘ আলোচনার পর চা বাগানের শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। মজুরি বাড়ার পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে কাজে যোগ দিয়েছেন মৌলভীবাজারের চা শ্রমিকরা। রোববার (২৮ আগস্ট) সকালে ঘর থেকে বেরিয়ে দলে দলে শ্রমিকরা বাগানে আসেন এবং পাতা উত্তোলনের কাজ শুরু করেন। টানা ১৯ দিন পর তারা কর্মক্ষেত্রে ফিরে কাজ করতে পারায় প্রত্যেকের চোখে-মুখে আনন্দের অনুভূতি দেখা যায়। তবে কিছু বাগান বন্ধ থাকায় একদিন পর সোমবার (২৯ আগস্ট) থেকে এসব বাগানে কাজ শুরু হবে। ১৭০ টাকা মজুরি করায় শ্রমিকরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। এর আগে শনিবার (২৭ আগস্ট) শ্রমিকদের মজুরি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন চা বাগান মালিকরা।

দীর্ঘ আলোচনার পর চা বাগানের শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘মজুরি ১৭০ টাকা প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিয়েছেন। আমরা কৃতজ্ঞতার সঙ্গে মেনে নিয়েছি। তবে শ্রম আইনের সংশোধন ও জমিজমা সংক্রান্ত আরও বেশ কিছু দাবিদাওয়া বাস্তবায়ন চাই আমরা।’ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘চা শ্রমিকরা চেয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের দিকে। তিনি মজুরি ঘোষণা করেছেন শ্রমিকরা মেনে নিয়েছে। প্রধানমন্ত্রী মানসম্মত মজুরি নির্ধারণ করে দিয়েছেন এ জন্য তাঁর প্রতি আমরা চির কৃতজ্ঞ।’তবে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শ্রমিক জানিয়েছেন, ৩০০ টাকা না পাওয়ায় অনেকের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এদিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগানে সন্ধ্যার পর প্রথমে আনন্দ মিছিল করার কথা থাকলেও পরে তা আর হয়নি। টানা ১৯ দিন পর সিলেট জেলার ২৪টি এবং মৌলভীবাজারের ৯৩টি চা বাগানের শ্রমিকরা তাদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম