ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২২,  4:51 PM

news image

আজ ১২ ভাদ্র। কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী। শৈশবের দুখু মিয়াই যৌবনে হয়ে ওঠেন উপমহাদেশের বিখ্যাত বিদ্রোহী কবি। মাত্র ২২ বছরের লেখক জীবনেই ৩ হাজার গান, অসংখ্য কবিতা, ছোটগল্প আর উপন্যাস দিয়ে দখল করে নিয়েছেন বাংলা সাহিত্যের অনন্য স্থান। সৃষ্টিশীল অনন্য এক প্রতিভার নাম কাজী নজরুল ইসলাম। তিনি একাধারে কবি, সাহিত্যিক, গীতিকার, নাট্যকার ও চলচ্চিত্র অভিনেতা। শিল্পকলার নানান শাখায় ছিল তার অবাধ বিচরণ। ক্ষণজন্মা এই প্রতিভার জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে।

শৈশব-কৈশোর-তারুণ্যে জীবনের পরতে পরতে তার সংগ্রাম। জড়িয়েছিলেন নানা পেশায়। ১৯১৭ সালে যোগ দেন সেনাবাহিনীতে। অংশ নেন প্রথম বিশ্বযুদ্ধে। ১৯২২ সালে প্রকাশ করেন ‘ধূমকেতু’ পত্রিকা। ‘আনন্দময়ীর আগমনে’ কবিতার জন্য নজরুলকে দেয়া হয় এক বছরের সশ্রম কারাদণ্ড। নিজের পরিচালিত চলচ্চিত্র ‘ধ্রুব’তে অভিনয়ও করেন কবি। ১৯৪২ সালে বাকশক্তি হারান নজরুল। ১৯৭২ সালে বঙ্গবন্ধু কবি নজরুলকে সপরিবারে নিয়ে আসা হয় স্বাধীন বাংলাদেশে। মর্যাদা দেয়া হয় জাতীয় কবির। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র তৎকালীন পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন মৃত্যুঞ্জয়ী কাজী নজরুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম