ঢাকা ১৪ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রকাশ ‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ৯ ক্ষেত্রে ব্যয় কমাতে সরকারের বিশেষ নির্দেশনা জামিনে কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার বর্ষবরণে ইলিশের দামে রেকর্ড এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী রিমান্ড শেষে কারাগারে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফরিদপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে খাদে উল্টে পড়ল বাস, হতাহত ৩১

কাগজে নয়, নির্মাণ কাজের নিরাপত্তা বাস্তবে নিশ্চিত করতে হবে: মেয়র আতিক

#

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২২,  3:15 PM

news image

কাগজে কলমে নয়, বাস্তবে নির্মাণ কাজের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। রোববার (২১ আগস্ট) দুপুরে নগর ভবনে উন্নয়ন প্রকল্পে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বয় সভায় এ নির্দেশনা দেন তিনি। মেয়র আতিক বলেন, জনগণকে নিরাপত্তা দিতে হবে। উত্তরায় যে দুর্ঘটনা ঘটেছে, তাতে সরকার বিব্রত। আর একটি জীবনও যেন না যায়, সেজন্য সকলের সহযোগিতা চান মেয়র।

কাজের জায়গায় শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হলে কাজ না করার নির্দেশ দেন তিনি নির্মাণ সংশ্লিষ্টদের। এ সময়, ইকুপমেন্টস অপারেটরদের ডোপ টেস্ট করার পরামর্শও দেন মেয়র আতিক। ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলেন, সবাই কথা বলছে, কাজে মনোযোগ দিচ্ছি না কেউ। যেই কন্ট্রাক্টর কাজের দায়িত্ব নেবেন, নিরাপত্তার দায়িত্বও তাকেই নিতে হবে। কী শিখলাম আমরা এই ৫টা জান চলে যাবার পর? কমপ্লায়েনস মেনেই কাজ করতে হবে। সরকারকে বিব্রত করা যাবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম