ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২, আহত ৭ এইআই নিয়ে যা বলছেন চীনের লিপস্টিক কিং আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের বিমান হামলা, দুই দেশের মধ্যে ফের তীব্র উত্তেজনা টানা ৪ দিন ভারী বৃষ্টির আভাস সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ সাড়ে ৩ কেজির একটি 'রাজা ইলিশ' বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায় উখিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

কাকার বিরুদ্ধে অভিনেত্রী পায়েল সরকারের মামলা

#

বিনোদন ডেস্ক

১৯ ফেব্রুয়ারি, ২০২৩,  4:35 PM

news image

মেসেজের মাধ্যমে কুপ্রস্তাব দেওয়ায় কাকার বিরুদ্ধে মামলা করেছেন কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী পায়েল সরকার। ব্যারাকপুর সাইবার ক্রাইম বিভাগে এ লিখিত অভিযোগ করেন তিনি। জানা গেছে, পেশায় জিম ট্রেনার এ অভিযুক্তের নাম সঞ্জীব ঘোষ। পায়েল বলেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেশ কিছুদিন ধরে আমাকে অশ্লীল ছবি পাঠিয়ে বিভিন্ন ধরণের কুপ্রস্তাব দিচ্ছিলেন ওই ব্যক্তি। প্রথমে নাম্বারটি ব্লক করে দিয়েছিলাম। তাতেও কাজ হয়নি।

বরং হয়রানির মাত্রা আরও বেড়ে গেছে। সঞ্জীব নামের ওই ব্যক্তি সম্পর্কে আমার কাকা হন। তিনি বলেন, কোনোভাবে রাজি না করাতে পেরে ওই ব্যক্তি অশ্লীল ছবি তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে গত কিছুদিন ধরে। বাধ্য হয়ে মামলা করেছি আমি। ‘ভালোবাসা ডটকম’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় পায়েল সরকারের। এরপর ‘বেনে বউ’, ‘অন্দর মহল’, ‘রেশমি ঝাঁপি’ সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম