ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

কাউন্সিলরের বাড়ীতে পুলিশি অভিযান: বড় ছেলে আটক, স্ট্রোক করে ছোট ছেলের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২২,  4:38 PM

news image

গাজীপুর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাবেদ আলী জবের বড় ছেলে রাজিবকে (৩৫) শনিবার ভোরে নগরীর লক্ষ্মীপুরার বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নামে সদর থানায় দুটি অস্ত্র ও একটি মাদক মামলা আছে। এদিকে ভোরেই স্ট্রোক করে সকালে মারা গেছেন কাউন্সিলরের ছোট ছেলে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য রাজন (২৮)। তিনিও জামিনে থাকা একাধিক মামলার আসামি।

কাউন্সিলর জাবেদ আলী সাবেক শহর আওয়ামী লীগের সহসভাপতি এবং বর্তমানে সদর থানা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী। জানা গেছে, পুলিশ শনিবার ভোররাত ৩টার দিকে রাজিবকে আটক করে। কাউন্সিলর জাবেদ আলী জবের জানান, পুলিশের অভিযানের সময় রাজন শ্বশুরবাড়িতে ছিলেন। সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ভোর ৬টার দিকে মারা যান তিনি। তবে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, পুলিশের অভিযানের সময় দুই ভাই রাজিব ও রাজন বাসায়ই ছিলেন। পালিয়ে যাওয়ার সময় রাজন লাফ দিয়ে পড়ে আহত হন। আহত অবস্থায় শ্বশুরবাড়িতে গিয়ে ওঠেন এবং মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে ভোর ৬টার দিকে তিনি মারা যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম