ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

কাউন্সিলরদের মনের ভাষা শেখ হাসিনা বোঝেন : কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০২২,  5:57 PM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন সামনে রেখে অভিজ্ঞদের কমিটির দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ। রোববার (২৫ ডিসেম্বর) ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের নতুন কমিটির শ্রদ্ধা জানানো পর তিনি এসব কথা বলেন।  ওবায়দুল কাদের বলেন, কাউন্সিলরদের মনের ভাষা শেখ হাসিনা বোঝেন। গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচিত হয়েছে। তিনি বলেন, বৈশ্বিক সংকট, নির্বাচন সামনে রেখে অভিজ্ঞদেরকেই কমিটিতে বিবেচনা করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হওয়ার দায়িত্ব বেড়ে গেল। তিনি আরও জানান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এর আগে সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের এর ২২তম জাতীয় কাউন্সিলে নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনাসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এ অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন দলটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে। সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ওবায়দুল কাদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম