ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

কাউনিয়ায় ইউপি সদস্য সহ ৫ জুয়াড়ু গ্রেফতার, টাকা ও জুয়া খেলার সামগ্রী জব্দ

#

আবুল হোসেন বাবলু

২৫ ফেব্রুয়ারি, ২০২২,  3:15 PM

news image

রংপুর জেলার কাউনিয়া উপজেলার  নাজিরদহ খানাসামা জিয়া কলোনীতে বসবাসরত মোঃ ফারুক মিয়া (৩৯) পিতা-মৃত মজিবর রহমান এর পূর্ব পাশের টিনশেড ঘরে জুয়াখেলারত অবস্থায় ২নং হারাগাছ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ জহুরুল ইসলাম (৪৮) সহ ০৫ (পাঁচ)জন জুয়াড়ুকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার আসর থেকে ৯,৫৯০/- (নয় হাজার পাঁচশত নব্বই) টাকা ও জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়েছে। রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এসএএফ ও অতিরিক্ত দায়িত্ব সি-সার্কেল) মোঃ আশরাফুল আলম পলাশ জানান, রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরীর নির্দেশনায় জেলাব্যাপী বিশেষ অভিযান সপ্তাহ চলছে।

একই সাথে জেলা পুলিশের বার্ষিক কন্টিনজেন্ট মোবিলাইজেশন প্রশিক্ষণ কর্মসূচিও চলছে। এরই অংশ হিসেবে কন্টিনজেন্ট মোবিলাইজেশন এর একটি চৌকস দল ও কাউনিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালায়। এ অভিযানে কলোনীর বাসিন্দা মৃত মজিবর রহমানের ছেলে মোঃ ফারুক মিয়া (৩৯) এর বাড়িতে জুয়া খেলারত অবস্থায় ২নং হারাগাছ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত সেকেন্দার আলীর ছেলে  নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ জহুরুল ইসলাম (৪৮)সহ ৫ জন জুয়াড়ুকে গ্রেফতার করা হয়েছে। এবং জুয়া খেলার আসার থেকে নগদ-৯,৫৯০ টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত অন্যান্যরা হল- কাউনিয়া থানাধীন নাজিরদহ গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মোঃ ফারুক মিয়া (৪৯),  নাজিরদহ (শিশুবাড়ি) গ্রামের মোঃ জবেদ আলীর ছেলে মোঃ ইব্রাহীম আলী (৪০), একই এলাকার মোঃ মোতাহার আলীর ছেলে মোঃ মমিনুর ইসলাম (৪৫) এবং নাজিরদহ (খানসামা) গ্রামের মোঃ আব্দুস সালাম এর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩২)। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুমুর রহমান জানান,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম