ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

কাঁচা কাঁঠালের কাবাব

#

লাইফস্টাইল ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০২২,  11:00 AM

news image

কাঁচা কাঁঠালের এঁচোড় খেয়েছেন নিশ্চই কিন্তু কাঁচা কাঁঠালের কি কাবাব খেয়েছেন! শুনতেই একটু ঝামেলার রান্না মনে হচ্ছে তাই না। তাহলে দেখে নিন সহজেই কাঁচা কাঁঠাল দিয়ে তৈরি করা যায় এমন মুখোরোচক কাবাবের রেসিপি।

উপকরণ :

বুটের ডাল ১ কাপ ৪/৫ ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিতে হবে। কাঁচা কাঁঠাল আধা কেজি (কেটে ছোট টুকরো করে নেওয়া)। হলুদ গুঁড়া সামান্য, তেজপাতা ২/৩টি, লবণ সামান্য, দারুচিনি ২/৩টি, শুকনো লাল মরিচ ৪/৫টি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পানি পরিমাণমতো, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, পুদিনা পাতা ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৬/৭টি, র্কন ফ্লাওয়ার ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ, গোল মরিচের গুঁড়া ১ চা চামচ, গরম মসলার গুঁড়া ১ টেবিল চামচ ও ডিম ৩ থেকে ৪টি।

প্রস্তুত প্রণালী :

কাঁঠালের ভেতরের অংশ টুকরো করে কেটে নিন প্রথমে। তারপর পানিতে সামান্য হলুদ মিশিয়ে ফুটিয়ে নিন। এবার কাঁঠালের টুকরোগুলো দিয়ে ঢেকে রাখুন। পানি ফুটে উঠলেই ছেঁকে নরমাল পানি দিয়ে কাঁঠালগুলো ধুয়ে নিন। এবার বুটের ডাল ৪ থেকে ৫ ঘন্টা ভিজিয়ে রাখার পর তা ধুয়ে নিন। এবার একটি পাত্রে আধা সেদ্ধ কাঁঠালগুলো দিয়ে দিন। এ পর্যায়ে ১-১০ নং পর্যন্ত উপকরণ মিশিয়ে দিন। তারপর ডাল ও কাঁঠাল সেদ্ধ হয়ে গেলে পানি শুকিয়ে নিতে হবে অল্প আঁচে নেড়ে নেড়ে। এরপর তেজপাতা ও দারুচিনিগুলো উঠিয়ে ফেলুন। এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন ডাল কাঁঠাল। এবার ডাল কাঁঠালের সঙ্গে পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা ও কাঁচা মরিচ মিশিয়ে পাটায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার ব্লেন্ড করা কাঁঠালের সঙ্গে ১৪-১৮ নং পর্যন্ত সবগুলো উপকরণ মিশিয়ে ভালো করে মেখে নিন। এবার এই মিশ্রণ থেকে কাবাব তৈরি করে নিন। সবগুলো কাবাব তৈরি হলে ফেটানো ডিমে চুবিয়ে গরম তেলে বাদামিরঙা করে এপিঠ ওপিঠ ভেজে তুলে নিন। ব্যাস তৈরি হয়ে গেল কাঁচা কাঁঠালের কাবাব। ছুটির দিনের সন্ধ্যায় উপভোগ করুন গরম গরম কাঁঠালের কাবাব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম