ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

কসবায় ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২০ জুলাই, ২০২২,  6:27 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় সিরাজ মিয়া (৬৮) নামের একজন বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বুধবার (২০ জুলাই) সকালে তিনলাখপীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজ মিয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিন নগর গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহতরা হলেন, সিরাজ মিয়ার স্ত্রী মর্জিনা বেগম, খেওড়া গ্রামের জালাল মিয়া (৩২) ও তার স্ত্রী নূপুর (২২), তাদের সন্তান জিলানী (৬) এবং বাবুল মিয়া (৫২)।

এর মধ্যে মর্জিনা বেগমকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী কসবার কবির আহমেদ জানান, তিনলাখপীর এলাকায় কুমিল্লাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম