ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

কলেজছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ, যুবক গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

২০ মার্চ, ২০২৫,  5:04 PM

news image

পটুয়াখালীর দুমকিতে কলেজছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুমকি থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ মামলার অন্যতম আসামি সাকিব মুন্সীকে গ্রেফতার করেছে। ভিকটিম কলেজছাত্রীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, ওই কলেজ শিক্ষার্থী নিজ বাড়ি থেকে নানা বাড়ী যাওয়ার পথে একই গ্রামের মামুন মুন্সির বখাটে ছেলে সাকিব মুন্সী (১৯), সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সী (২০) ও মালেক মুন্সীর ছেলে ইমরান মুন্সী (১৯) জোরপূর্বক তাকে তুলে নিয়ে পার্শ্ববর্তী জলিল মুন্সীর নির্জন বাগানে পালাক্রমে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। ভিকটিমের ডাক চিৎকার দিলেও নির্জন এলাকা হওয়ায় কারও সাড়া পায়নি। এই ঘটনা কাউকে বললে ভিডিও ক্লীপ ও ছবি নেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে তারা চলে যায়। এ ঘটনায় ভিকটিম ওই কলেজ শিক্ষার্থী বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। পুলিশ মামলা দায়েরের পর পরই প্রধান আসামি সাকিব মুন্সিকে গ্রেফতার করে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।  জানা গেছে, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আসামি সাকিব মুন্সীকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম