ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

#

১৭ মে, ২০২৩,  9:59 PM

news image

গোফরান পলাশ: পটুয়াখালীর কলাপাড়ায় লোবেটের সাথে ধাক্কা লেগে বাবলু মৃধা নামে (২৭) এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন চিন্ময় নামে স্কুল শিক্ষক। তার একটি হাত ভেঙ্গে গেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবলু ঝালকাঠি জেলার রাজাপুর থানার চারাখালি গ্রামের মৃত আছমত আলীর ছেলে। স্থানীয়রা জানান, একটি অটোরিকশাযোগে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়ক দিয়ে নীলগঞ্জ দক্ষিণ দৌলতপুর শশুর বাড়িতে যাচ্ছিলেন বাবলু। এসময় একটি পরিবহনকে পাশ কাটাতে গেলে সড়কের পাশে লাইট বন্ধ করে থামিয়ে রাখা লোবেটের সাথে ধাক্কা লাগে যাত্রি বোঝাই অটোরিকশাটির। এতে অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবলুকে মৃত ঘোষণা করেন। কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য লোবেট চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মৃত ব্যক্তির পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম