ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

কলাপাড়ায় বিয়ের ২ মাস পর জানা গেলো স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জুন, ২০২২,  3:58 PM

news image

পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের দুই মাস পর এক তরুণীর সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার (৭ জুন) রাতে ইয়াসিন হাওলাদার (৫০) নামের এক মুদি দোকানির বিরুদ্ধে কলাপাড়া থানায় ধর্ষণ মামলা করেছেন তরুণীর মা। মামলা সূত্রে জান যায়, ওই তরুণীর মা-বাবা প্রতিদিন গভীর রাতে নদীতে মাছ শিকারে যান। এ সুযোগে মুদি দোকানি ইয়াসিন তাদের ঘরে প্রবেশ করে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেন। ধর্ষণের ঘটনা কাউকে বললে তাকে মেরে ফেলারও হুমকি দেন। এদিকে গত দুই মাস আগে অন্য জায়গায় তরুণীর বিয়ে হয়।

গত ৪ জুন তার শারীরিক পরিবর্তনের বিষয়টি স্বামীর পরিবারের সদস্যদের নজরে আসে। ভুক্তভোগী তরুণীর মা বলেন, ‘আমার জামাই এখন মেয়েকে আশ্বাস দিয়েছে যে তোমার ভয় নেই দেখ কী সমাধান হয়। তোমাকে আমি রাখবো ছাড়বো না। তবে তার শ্বশুরবাড়ির লোকজন দুই থেকে আড়াই লাখ টাকা দাবি করেছে। টাকা না দিলে রাখবে না এমনও কিছু বলছে না। তারা আপাতত কি হয় তা দেখবে।’ লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান তপন বিশ্বাস বলেন, ‘পরশু আমি ওই মেয়ের মায়ের কাছে জানতে পারি যে, তার মেয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা। পরে তার মা আমাকে বিষয়টি সমাধানের জন্য বললে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।’ তিনি আরও বলেন, জেনেছি তার গত দুই মাস আগে বিয়ে হয়েছে। তবে অভিযোগ কতটা সত্যি তা জানি না। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, ‘ভুক্তভোগী তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে। সূত্র: জাগো নিউজ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম