ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, দিতে হবে যেসব তথ্য সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন আতঙ্ক কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মধ্যে, কেন্দ্রীয় ব্যাংকের স্বস্তি ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

কলাপাড়ায় নিজ মেয়েকে ধর্ষনের অভিযোগে পিতা আটক

#

২৮ আগস্ট, ২০২২,  5:58 PM

news image

গোফরান পলাশ: পটুয়াখালীর কলাপাড়ায় নিজ মেয়ে (১৮) কে ধর্ষনের অভিযোগে দেলোয়ার সিকদার (৫০) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামে  বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। থানায় মামলা দায়েরের পর ভিকটিম তরুনীকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী প্রেরন করা হয়েছে। এছাড়া অভিযুক্তকে আদালতে প্রেরন করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়,

এক মাস পূর্বে বিয়ে হয় ওই তরুনীর। আনুষ্ঠানিকভাবে তুলে না দেয়ায় বাবা, মার সাথে একই ঘরে বসবাস করে ভিকটিম তরুনী । গত বৃহস্পতিবার রাতের খাবার শেষে ওই তরুনী ঘুমাতে যায়। রাত এগারোটার দিকে ওই তরুনীর মুখে গামছা চেপে ধরে জোরপূর্বক একাধিবার ধর্ষন করে দেলোয়ার। লোক লজ্জার ভয়ে বিষয়টি ওই তরুনী কাউকে জানায়নি। পরে শুক্রবার সকালে ওই তরুনীকে বাড়িতে একা পেয়ে মুখ চেপে ফের জোরপূর্বক ধর্ষন করে দেলোয়ার। এসময় প্রতিবেশিরা বিষয়টি দেখে ফেলে দেলোয়ারকে আটক করে। মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ভিকটিম তরুনীকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী প্রেরন করা হয়েছে। আটককৃত আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম