ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

কলাপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

#

নিজস্ব প্রতিনিধি

১৩ ডিসেম্বর, ২০২২,  4:19 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে  স্হানীয় জন প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজ, সাংবাদিক ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া ইউএনও শংকর চন্দ্র বৈদ্য'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কলাপাড়া পৌর সভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব তালুকদার, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আঃ বারেক মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান প্রমূখ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তি যোদ্ধা হাবিবুল্লাহ রানা, ডাবলুগঞ্জ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন, লালুয়া ইউপি চেয়ারম্যান শওকাত হোসেন তপন বিশ্বাস, মহিলা কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম, মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিয়াকত মোল্লা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জসিম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব। মত বিনিময় সভা শেষে কলাপাড়া অফিসার্স ক্লাবের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম