ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

কলাপাড়ায় জেলেদের জালে ধরা পড়লো ১০ মন ওজনের শাপলাপাতা মাছ

#

৩০ ডিসেম্বর, ২০২১,  2:17 AM

news image

গোফরান পলাশ: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে জেলেদের জালে ধরা পড়েছে ১০ মন ওজনের একটি শাপলাপাতা মাছ। আজ বুধবার দুপুরে এ মাছটি আলীপুরের বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসে জেলেরা। এসময় স্থানীয় উৎসুক জনতা মাছটিকে এক নজর দেখতে ভিড় জমায়। স্থানীয় জেলেদের সূত্রে জানা যায়, চট্রগ্রামের বাঁশখালির একটি নাম বিহীন ট্রলার ওই মাছটিকে নিয়ে আসে। পরে স্থানীয় মহেষখালী ফিসের মালিক ইউসুফ কোম্পানি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৬৫ হাজার টাকায় মাছটি বিক্রি করে দেন। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, শাপলাপাতা মাছ ধরা এবং বিক্রি করা সম্পূর্ন অবৈধ। এ বিষয়ে জেলেদের মধ্যে সচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম