ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

কলাপাড়ায় সাংবাদিক শিব শংকর ভট্টাচার্যের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা

#

২২ ডিসেম্বর, ২০২২,  9:31 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সদস্য ও বিশিষ্ট  নাট্য অভিনেতা প্রয়াত শিব শংকর ভট্টাচার্য এর ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) রাত আটটায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে প্রেসক্লাব এ স্মরণ সভার আয়োজন করে। প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু'র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, সাবেক যুগ্ম সম্পাদক কমল মুখার্জি, সাংবাদিক গোফরান পলাশ, জসিম পারভেজ মিলন কর্মকার রাজু প্রমূখ।স্মরণসভায় বক্তারা প্রয়াত সাংবাদিকের কর্মময় স্বর্ণোজ্বল দিনগুলোর স্মৃতিচারণ সহ তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এর আগে স্মরণ সভার শুরুতে মরহুমের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম