ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কলাপাড়ায় জৈনপুরী পীর সাহেবের মাহফিলে হাজারো মুসল্লির ঢল

#

২২ ডিসেম্বর, ২০২২,  3:45 AM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় জৈনপুরী পীর সাহেব কেবলার বার্ষিক ইছালে ছওয়াব ও দোয়ার মাহফিলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কুরআন, আলহাজ্ব আল্লামা মুফতি ড. সাইয়েদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী এর ধর্মীয় বয়ান শুনতে ঢল নামে মুসল্লিদের। মঙ্গলবার রাতে তীব্র শীত উপেক্ষা করে স্থানীয় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে, সড়কে দাঁড়িয়ে, বাসা-বাড়ীতে বসে মন্ত্রমুগ্ধের মত বয়ান শুনেন অন্তত: ১০ হাজার মুসল্লী ও মা-বোনেরা।ঐতিহ্যবাহী খেপুপাড়া জৈনপুরী খানকায়ে হামিদিয়া কারামতিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দেস্তারবন্দী উপলক্ষে খেপুপাড়া জৈনপুরী খানকায়ে এর মাহফিল ইন্তেজামিয়া কমিটি এ বার্ষিক ইছালে ছওয়াব ও দোয়ার মাহফিল এর আয়োজন করে।


ঈমান, নেক আমল, নামাজ, জাগতিক, মহাজাগতিক, পরজাগতিক ও কুরআন হাদিসের বিশ্লেষণধর্মী ধর্মীয় আলোচনায় তওবা করে তীব্র শীতেও চোখের অশ্রু গড়িয়ে পড়ে মুসুল্লিদের। এরপর রাত এগারোটার দিকে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাহফিল এর সভাপতি  খেপুপাড়া জৈনপুরী খানকায়ে হামিদিয়া কারামতিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব হযরত মাওলানা মোর্শেদেনা শাহ সুফি হাফেজ মুহাম্মদ শামসুল আরেফিন সিদ্দিকী আল কোরাইশী পীর সাহেব জৈনপুরী, ভারত। এর আগে জৈনপুরী খানকায়ে হামিদিয়া কারামতিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী পরিয়ে দেন এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী। এছাড়া মাহফিলে পরিশ্রমী স্বেচ্ছাসেবকদের পাঞ্জাবি উপহার দেন প্রধান অতিথি এনায়েতুল্লাহ আব্বাসী, পীর সাহেব জৈনপুরী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম