ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

কলাপাড়ায় অধ্যক্ষ ফাতেমা আক্তার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

#

১৮ সেপ্টেম্বর, ২০২২,  9:40 PM

news image

গোফরান পলাশ: পটুয়াখালীর কলাপাড়ায় অধ্যক্ষ ফাতেমা আক্তার ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকেলে লালুয়া এস কে জিবি মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে লালুয়া ৬ নং ওয়ার্ড একাদশ ট্রাই বেকারে ৫ নং ওয়ার্ড একাদশকে হারিয়ে ৩-২ গোলে টুর্নামেন্ট বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলের হাতে ১টি করে ১৭ ইঞ্চি রঙিন টিভি তুলে দেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মহিব। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, কলাপাড়া থানার ওসি মোঃ জসিম প্রমূখ। উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ১১টি দল অংশগ্রহণ করে। তৃতীয় হয়ে ট্রফি লাভ করেন ৩ নং ওয়ার্ড একাদশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম