ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর ভিসা বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২৫,  11:03 AM

news image


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে বিক্ষোভকারীদের উদ্দেশে দেওয়া এক উত্তেজনাকর বক্তৃতার কারণে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করা হবে। দফতরের ভাষায়, পেত্রোর “বেপরোয়া ও উসকানিমূলক কর্মকাণ্ড” এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে মূল কারণ।

এক্স-এ দেওয়া বিবৃতিতে পররাষ্ট্র দফতর জানায়, “আজ সকালে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো নিউইয়র্কের এক সড়কে দাঁড়িয়ে মার্কিন সেনাদের আদেশ অমান্য করতে এবং সহিংসতা উসকে দিতে আহ্বান জানিয়েছেন।” 

যদিও তার অপরাধ সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে—পেত্রো হাজারো ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীর সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে অবস্থান নেন।

এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়, কলম্বিয়া জাতিসংঘে একটি প্রস্তাব পেশ করবে, যেখানে “বিশ্ব রক্ষার জন্য একটি সেনাবাহিনী” গঠনের আহ্বান জানানো হবে।

অপ্রাতিষ্ঠানিক অনুবাদ অনুযায়ী, পেত্রো বলেন, বিশ্বের বিভিন্ন দেশ সেই সেনাবাহিনীতে সৈন্য পাঠাবে, যা “আন্তর্জাতিক ন্যায়ের আদেশ কার্যকর করবে” এবং “মার্কিন সেনাবাহিনীর চেয়েও শক্তিশালী” হতে হবে।

তিনি আরও বলেন, “আমি যুক্তরাষ্ট্রের সেনাদের অনুরোধ করছি—মানবতার বিরুদ্ধে অস্ত্র তুলবেন না। ট্রাম্পের আদেশ অমান্য করুন, মানবতার ডাকে সাড়া দিন।”

শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাধারণ অধিবেশনের চতুর্থ দিনে ভাষণ দিচ্ছিলেন। বক্তৃতায় তিনি গাজায় সামরিক অভিযান চালিয়ে “কাজ শেষ করার” অনুমতি দেওয়ার দাবি জানান এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পশ্চিমা দেশগুলোর “লজ্জাজনক সিদ্ধান্ত” -এর তীব্র সমালোচনা করেন। সূত্র: আলজাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম