ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

কলম্বিয়ার কাছে পরাজয়ে আর্জেন্টিনার বিদায়

#

স্পোর্টস ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২৩,  4:43 PM

news image

-অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপ

অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে বাঁচা মরার লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনার যুবারা। তবে কলম্বিয়ান তরুণ মিডফিল্ডার জুয়ান্দা ফুয়েন্তেসের একমাত্র গোলে ফাইনাল রাউন্ড নিশ্চিত করে স্বাগতিকরা। এই হারে টুর্নামেন্ট থেকেই মেসি-ডি মারিয়াদের অনুসারীদের বিদায় নিশ্চিত হল। শনিবার (২৮ জানুয়ারি) এস্তাদিও পাসকুয়াল গুয়েরেরো স্টেডিয়ামে স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে বিপক্ষে ডু অর ডাই ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু বারবার আক্রমণে গিয়েও জালের ঠিকানা খুঁজে নিতে পারছিল না লে আলবিসেলেস্তেরা। এতে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে ম্যাচে দ্বিতীয়ার্ধের ৭৫তম মিনিটে কাস্টিল্লিলো মানোমার অ্যাসিস্টে গোল করেন মিডফিল্ডার জুয়ান্দা ফুয়েন্তেস। এই গোলের সঙ্গে সঙ্গেই আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। শেষ পর্যন্ত আর গোল না হলে আর্জেন্টিনার বিদায়ে কলম্বিয়া পরের রাউন্ড নিশ্চিত করে। যদিও ড্র হলেও স্বাগতিকদের পরের রাউন্ড নিশ্চিত ছিল। পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচে আর্জেন্টিনার যুবাদের জয়ের বিকল্প ছিল না। ম্যাচে সব দিক দিয়েই এগিয়ে ছিল আর্জেন্টিনার যুবারা। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখাটাই পায়নি জুনিয়র কোপা আমেরিকা খ্যাত পাঁচবারের চ্যাম্পিয়নরা। ফলে টুর্নামেন্টে মাত্র এক ম্যাচে জয়ের স্বাদ নিয়েই বিদায় হয়ে যায় আর্জেন্টিনার যুবারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম