ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

কলম্বিয়ায় সেনা অভিযানে ১৯ সন্ত্রাসী নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ নভেম্বর, ২০২৫,  2:37 PM

news image

কলম্বিয়ায় মাদক কারবারি এক গেরিলা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দেশটির সেনাবাহিনী। এতে সন্ত্রাসী দলটির ১৯ সদস্য নিহত হয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, গত মঙ্গলবারের এই হামলা ছিল সুনিয়ন্ত্রিত ও লক্ষ্যভিত্তিক। অভিযানে একজনকে আটক ও সশস্ত্র গোষ্ঠীটির ব্যাপক সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সেনাবাহনীর অ্যাডমিরাল ফ্রান্সিসকো কিউবিডস বলেছেন, নিহতরা কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী ফার্কের (এফএআরসি) একটি শাখার সদস্য। তারা দীর্ঘদিন থেকে অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। সেনাবাহিনী দাবি করছে, বিমান হামলাটি গেরিলাদের কমান্ড ও লজিস্টিক স্থাপনা লক্ষ্য করে পরিচালিত হয়। এই ধরনের অভিযান জননিরাপত্তা ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত গোষ্ঠীর প্রভাব কমানোর জন্য অপরিহার্য। প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এই গোষ্ঠীর বিরুদ্ধে হামলা ও সামরিক অস্ত্র বিলুপ্তিকরণের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, কলম্বিয়ায় দীর্ঘদিন থেকে সরকারি বাহিনী ও বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সশস্ত্র সংঘর্ষ চলছে। ফার্কের মূলশাখা ২০১৬ সালে শান্তিচুক্তিতে স্বাক্ষর করলেও, কিছু শাখা তা প্রত্যাখ্যান করে অবৈধ কার্যক্রম চালিয়ে আসছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রেসিডেন্ট পেট্রোর সরকারের এই পদক্ষেপ আন্তর্জাতিক চাপ ও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে।  গত অক্টোবরে ওয়াশিংটন মাদক সংশ্লিষ্টতার অভিযোগে কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট পেট্রো ও তার পরিবারের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদিও মাদক পাচারের সঙ্গে পেট্রোর সরাসরি যোগসূত্রের প্রমাণ দেয়নি। সূত্র: এএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম