ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ বিশ্বকাপের আরও টিকিট ছাড়ছে ফিফা

কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, ঢাকার নিন্দা

#

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২৪,  10:42 PM

news image

ভারতের কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সামনে বাংলাদেশের পতাকা পোড়ানো ও সহিংস বিক্ষোভের প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গতকাল (বৃহস্পতিবার) বিকেলে পশ্চিমবঙ্গের কলকাতায় উপহাইকমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ নামের একটি সংগঠন আয়োজিত সহিংস বিক্ষোভের ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন। বিক্ষোভকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে বাংলাদেশের উপহাইকমিশনের সীমানা পর্যন্ত চলে যায়। সেখানে বিক্ষোভকারীরা বাংলাদেশের পতাকা পোড়ান এবং প্রধান উপদেষ্টার প্রতিকৃতিতে আগুন দেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে মনে হলেও উপহাইকমিশনের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতিকৃতি পোড়ানোর মতো দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সরকার।’ ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ যেকোনো ধরনের সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানায়। একই সঙ্গে সরকার কলকাতার উপহাইকমিশনসহ ভারতে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন এবং কূটনীতিক কর্মকর্তা ও সব কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম