ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

কর ফাঁকি: চীনে অনলাইন তারকাকে ১৭৯৯ কোটি টাকা জরিমানা

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২১,  1:18 PM

news image

চীনে কর ফাঁকি দেওয়ার অভিযোগে একজন অনলাইন লাইভ স্ট্রিমিং তারকাকে ২১ কোটি মার্কিন ডলার সমপরিমাণ জরিমানা করেছে চীনের কর বিভাগ। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গতকাল সোমবার চীনের ‘কুইন অব লাইভস্ট্রিমিং’ হিসেবে খ্যাত হুয়াং ওয়েইকে বিপুল অঙ্কের এই জরিমানা করা হয়। জরিমানার শিকার হওয়া ৩৬ বছর বয়সী এই নারী ভিয়া নামে পরিচিত।

হুয়াং ওয়েই লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম তাওবাওয়ে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করার জন্য সুপরিচিত। গত বছর চার কোটি ইউয়ানের রকেট উৎক্ষেপণসংশ্লিষ্ট প্রযুক্তিপণ্য বিক্রি করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার প্রসাধনী পণ্যের বিক্রি নিয়ে তাওবাওয়ে লাইভে আসার কথা ছিল ভিয়ার। কিন্তু এর আগেই তাঁর অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। ভিয়া’র বিরুদ্ধে ২০১৯ এবং ২০২০ সালে ব্যক্তিগত আয়ের তথ্য লুকানো ও অন্য অপরাধে জড়িত থাকার অভিযোগ আনে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর হাংঝুর আয়কর বিভাগ। জরিমানার পরিমাণ চীনা মুদ্রায় দাঁড়ায় ১৩৪ কোটি ইউয়ান এবং বাংলাদেশি মুদ্রায় এক হাজার ৭৯৯ কোটি টাকার বেশি। এদিকে কর ফাঁকি দিয়ে জরিমানা গোনার ঘটনায় ক্ষমা চেয়েছেন তারকা হুয়াং ওয়েই। চীনে হুয়াং এতটাই জনপ্রিয়তা পান যে, ২০২১ সালে টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যাক্তির তালিকায় নাম আসে তাঁর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম