ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা আক্রান্ত বাংলাদেশ দলের প্রধান নির্বাচক নান্নু

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ জানুয়ারি, ২০২২,  3:36 AM

news image

বাংলাদেশের ঐতিহাসিক জয়ের দিনে একটি দুঃসংবাদ। কোভিড-১৯ পজিটিভ হয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি নিজেই রাতে জাগো নিউজকে এ খবরের সত্যতা নিশ্চিত করেন। বাংলাদেশের জয়ের পর আজ সকাল থেকেই মিডিয়ার কাছে নিজের প্রতিক্রিয়া জানাতে থাকেন তিনি। জাগো নিউজের সঙ্গে যখন কথা বলছিলেন, তখনও জানিয়েছেন তার শরীরে জ্বর রয়েছে। এ কারণে শরীর কিছুটা খারাপও করছিল। কিন্তু বাংলাদেশের এমন এক জয়ের দিনে তো আর চুপ করে বসে থাকা যায় না। সে কারণে সবার সঙ্গে কথা বলেছেন।

এরই ফাঁকে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন এবং আজ রাত ৮টার দিকেই রিপোর্ট হাতে পেয়েছেন তিনি। তাতেই দেখা যাচ্ছে, তিনি কোভিড-১৯ পজিটিভ। রাতেই জাগো নিউজের সঙ্গে কথা হয়েছে নান্নুর। জানিয়েছেন, আপাতত বাসায়ই আইসোলেশনে রয়েছেন তিনি। বাসায়ই চলবে চিকিৎসা। শরীরে জ্বর ছাড়া অন্য কোনো জটিলতা নেই। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। এমনিতে আশরাফুল ইস্যুতে কিছুটা ব্যাকফুটে রয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু্। যে কারণে গত কয়েকদিন নিজের ব্যবহার করা মোবাইলটাও বন্ধ রেখেছিলেন। তবে বাংলাদেশের জয়ের পর আজ মোবাইল খোলেন এবং সবার সঙ্গে কথা বলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম