ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

করোনায় বাড়ল মৃত্যু ও শনাক্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ অক্টোবর, ২০২২,  4:29 PM

news image

করোনায় আবারও মৃত্যু ও শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৩৪৪ জনের মৃত্যু হয়েছে। এতে শনাক্ত হয়েছে ৪ লাখ ১১ হাজার ১৯০ জন। বিশ্বব্যাপী করোনাভাইরাসে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৬৩ কোটি ২০ লাখ ৬৪ হাজার ৯৪৯ জন। আর এতে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৮০ হাজার ৫৪ জনের। করোনায় গত একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপরই আছে জার্মানি ও যুক্তরাজ্য। আর শনাক্তে শীর্ষে রয়েছে জার্মানি, এরপরই আছে ফ্রান্স ও ইতালি। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে শনিবার (২২ অক্টোবর) এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ১৮২ জনের। আর শনাক্ত হয়েছে ২৪ হাজার ৭২ জন। এ নিয়ে করোনায় দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ লাখ ৯২ হাজার ৪১৬ জনের। এছাড়া শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৯০ লাখ ৩৫ হাজার ৮৮৫ জন। ফ্রান্সে এ সময়ে মৃত্যু হয়েছে ৬৯ জনের। আর শনাক্ত হয়েছে ৫৬ হাজার ৭৯৩ জন। জার্মানিতে ১৭৮ জনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছে ৯২ হাজার ২৯৩ জন। যুক্তরাজ্যে করোনায় বেশকিছু দিন মৃত্যুশূন্য থাকার পর গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়েছে ৮ হাজার ১০৫ জন।  ইতালিতে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৮৪ জনের এবং শনাক্ত হয়েছে ৪০ হাজার ৫৬০ জন। জাপানে ৩৬ হাজার ১১০ জন শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ৭১ জনের। এছাড়া তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯২ জন এবং শনাক্ত হয়েছে ৩৯ হাজার ৭৮২ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম