ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে যে বার্তা দিলেন সিইসি বঙ্গবভনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, গার্ড অব অনার প্রদান দুর্নীতির মামলায় এসকে সুরের তিন বছরের কারাদণ্ড

করোনায় আক্রান্ত সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান

#

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি, ২০২২,  12:26 PM

news image

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ নিয়ে মাদারীপুরের নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। সোমবার রাত ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরামুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. ইকরামুল হোসেন বলেন, বেশ কয়েকদিন শাজাহান খান মাদারীপুর নিজ বাসভবনে অবস্থান করছেন।

গত দু'দিন ধরে তার ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়। পরে শনিবার জেলা স্বাস্থ্য বিভাগের লোকজন তার বাসভবনে গিয়ে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে। অ্যান্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। ডা. ইকরাম হোসেন আরও বলেন, শাজাহান খানকে ১০ দিন আইসোলেশনে থাকতে বলা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। তবে তার সঙ্গে কাউকে সরাসরি দেখা করতে নিষেধ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম