ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় আক্রান্ত অলরাউন্ডার ম্যাক্সওয়েল

#

স্পোর্টস ডেস্ক

০৫ জানুয়ারি, ২০২২,  10:10 PM

news image

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল করোনায় আক্রান্ত হয়েছেন। বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্স অধিনায়কের পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করে ক্লাবটি। সোমবার রাতে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ম্যাচ জয়ের পর পিসিআর টেস্টে করোনা ধরা পড়ে দলটির অধিনায়কের। তাকে অইসোলেশনে রাখা হয়েছে। স্টার্সদের ডাগআউটে ভাইরাসে সংক্রমিত হওয়া সর্বশেষ ব্যক্তি ম্যাক্সওয়েল। আগে ১২ জন খেলোয়াড় এবং 8 জন কর্মী ভাইরাসে সংক্রামিত হয়েছেন দলটির। করোনা জর্জরিত দলটির পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, শেষ দুই ম্যাচে নিয়মিতদের রেখে আনকোরা একাদশ নিয়ে মাঠে নামতে হয়েছে। আশার কথা দলের তারকা ক্রিকেটার অ্যাডাম জাম্পা ও মার্কাস স্টয়নিসসহ ১০ ক্রিকেটার ৭ দিনের আইসোলেশন শেষ করেছেন। যার ফলে শুক্রবার অ্যাডিলেড স্টাইকার্সের বিপক্ষের ম্যাচে নামতে তাদের কোনো বাধা নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম