ঢাকা ০৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
লাভ ইউ ফ্রান্স, স্যালুট!’ হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু বামনা বিএনপির প্রাণপুরুষ জাহাঙ্গীর হোসেনের নীরবতা: ‘আলোর দিশারী’ যখন নেপথ্যে অবশেষে বেড়ে গেল বিদ্যুতের দাম প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ একটা মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১ দেশের প্রত্যেক নাগরিককে চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে: অর্থমন্ত্রী জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপিকর্মীর মৃত্যু রামিসা হত্যাকাণ্ড : আদালতে দায় স্বীকার সোহেলের, যুক্তিতর্ক বৃহস্পতিবার

করোনার মধ্যেও বাংলাদেশে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ, ২০২২,  2:52 PM

news image

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সুখী দেশের সূচকে বাংলাদেশ আগের চেয়ে ৭ ধাপ এগিয়ে গেছে। ভারত, পাকিস্তান বাংলাদেশের পেছনে। এই করোনার মধ্যেও বাংলাদেশে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে।’ পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিতে এসে  তথ্য ও সম্প্রচার মন্ত্রী রবিবার দুপুরে পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে সাংবাদিকদের সাথে মনবিনিময়কালে এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন,

‘মির্জা ফখরুল ইসলাম প্রেসক্লাবে গিয়ে বিএনপি ঘরানার সাংবাদিকদের সামনে অনেক কথা বলেছেন। বাংলাদেশে সংবাদপত্র যে স্বাধীনতা ভোগ করে, প্রধানমন্ত্রী যেভাবে গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছে; অনেক উন্নত ও উন্নয়নশীল দেশের গণমাধ্যমও এই স্বাধীনতা ভোগ করে না।’ তিনি আরও বলেন, ‘আমরা সরকার গঠনের পর থেকেই বিএনপি বলে আসছে আমাদের দিন ঘনিয়ে আসছে। তারা যতই বলছে জনগণ ততই আমাদের পক্ষে আসছে। মির্জা ফখরুল ইসলাম নয়াপল্টন অফিসে বসে প্রতিদিনই আমাদের বিদায় ঘণ্টা বাজাচ্ছে। তাদের ঘণ্টা বাজানোতে জনগণ সাড়া দেয়নি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম