ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

করোনায় মৃত্যু শুন্য চট্টগ্রামে শনাক্ত আরও ১৮২ জন

#

নিজস্ব প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি, ২০২২,  4:49 PM

news image

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ৭ দশমিক ৭৮ শতাংশ। তবে এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। আজ শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।  জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১০টি ল্যাবে ২ হাজার ৩৩৭টি নমুনা পরীক্ষা করে ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে ৭৩ জনই নগরীর বাসিন্দা। বাকি ১০৯ জনের মধ্যে লোহাগাড়ার ১১,  সাতকানিয়ার ৫, বাঁশখালীর ৪, আনোয়ারার ৯, চন্দনাইশের ৩, পটিয়ার ৫, বোয়ালখালীর ১২, রাঙ্গুনিয়ার ৩, রাউজানের ১৩, হাটহাজারীর ১১, ফটিকছড়ির ১৩, মিরসরাইয়ের ৯ ও সীতাকুণ্ডে  ৯ ও সন্দ্বীপে ২ জন রয়েছেন। উল্লেখ্য, চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯০ হাজার ৮৬৯ জন। অন্যরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৬ জনের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম