ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুর-১০ নম্বরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ ১০ দিন পর শিথিল হচ্ছে সাজেকের অবরোধ, কার্যকর হবে আগামীকাল ঢাকায় কমে যাচ্ছে বাসের রুট, ৯৮ থেকে হচ্ছে ৩২ চার দশক পর ফিরছে ‘গ্রাম সরকার’, কাজ করবে যেভাবে শতভাগ ফেল করা কলেজ নিয়ে পরিকল্পনা কী, জানালেন শিক্ষামন্ত্রী এইচএসসিতে দুই বিষয় পর্যন্ত অকৃতকার্যদের পরীক্ষা ১ মাসের মধ্যে: মাহদী আমিন এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে অনিবার্য বিপ্লবের পরিস্থিতি তৈরি হচ্ছে: বিরোধীদলীয় নেতা পাসের হার কমলো ৬.৭১ শতাংশ কাল থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, কীভাবে করবেন

কম্বলের নিচে আটকে শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২০ ডিসেম্বর, ২০২২,  6:33 PM

news image

নীলফামারীর কিশোরগঞ্জে কম্বলের নিচে আটকে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার উত্তর দুরাকুটি জয়নন কোর্ট গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু হাফিজা আক্তার একই গ্রামের হামিদুল ইসলামের মেয়ে। বাহাগিলি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য বাবুল মিয়া জানান, সকাল ৬টার দিকে শিশুটির বাবা হামিদুল ইসলাম ঘুম থেকে উঠে মাঠে কাজ করতে যায় এবং মা সাদেকা বেগমও রান্নাবান্নার কাজে যায়। রান্না শেষে মা সাদেকা বেগম ঘরে গিয়ে দেখেন শিশুটি কম্বলের নিচে অচেতন অবস্থায় পরে রয়েছে। তাৎক্ষণিক শিশুটিকে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম