ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম প্রতিরোধে জোরদার কার্যক্রম, চিকিৎসক সংকটেও থেমে নেই ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু আনসারদের সহায়তায় উদ্ধার অপরাধ ও মাদকমুক্ত সাতক্ষীরা গড়তে কঠোর অবস্থানে পুলিশ: খুলনা রেঞ্জ ডিআইজি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন

কমিউনিটি ব্যাংক ও সফটওয়্যার শপ লিমিটেডের কৌশলগত চুক্তি ‘ইজি ট্রেড’ প্ল্যাটফর্মে সমন্বিত ও নিরাপদ ট্রেড মডিউল বাস্তবায়ন

#

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০২৬,  4:07 PM

news image

আজ ১২ মার্চ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং সফট্ওয়্যার শপ লিমিটেডের মধ্যে ট্রেড মডিউল “ইজি ট্রেড” বাস্তবায়নের লক্ষ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আয়োজিত এ অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত। সফটওয়্যার শপ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপ অ্যাডভাইজর আহমেদ কামাল খান চৌধুরী। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় “ইজি ট্রেড” প্ল্যাটফর্ম কমিউনিটি ব্যাংকের ট্রেড ফাইন্যান্স কার্যক্রমকে আরও গতিশীল, সমন্বিত ও নিরাপদ করে তুলবে।  এর ফলে ব্যাংকের ট্রেড অপারেশন আরও কার্যকর, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে গ্রাহকেরা দ্রুত সেবা, নির্ভুল ডকুমেন্টেশন এবং উন্নত মানের ট্রেড প্রসেসিং সুবিধা পাবেন। কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ট্রেড সেবায় আধুনিক প্রযুক্তির সংযোজনের মাধ্যমে গ্রাহককেন্দ্রিক ও টেকসই ব্যাংকিং সেবা প্রদানে অঙ্গীকার বাস্তবায়নেই অংশ হিসেবে এ চুক্তি করেছে বলে জানান আয়োজকেরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম