ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কমলাপুরে দুই মোটরসাইকেলে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২২,  10:31 PM

news image

রাজধানীর কমলাপুরে দুটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১০ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে মুগদা হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে। কে বা কারা মোটরসাইকেল দু’টিতে আগুন দিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রকিবুল হাসান জানান, কিছুক্ষণ আগে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার খবর পেয়েছি। আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে। এদিকে রাজধানীর গোলাপবাগে বিএনপির সমাবেশ ঘিরে নগরজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সহিংসতা ও নাশকতা প্রতিরোধে র‌্যাব, পুলিশ, আনসার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিভিন্ন সংস্থার গোয়েন্দা সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৩০ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম