ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ফুটবল দলকে ডিএনসিসি পক্ষথেকে সংবর্ধনা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

কমলনগরে মাছ আহরণে বিরত থাকা জেলেদের মাঝে চাল বিতরণ

#

নিজস্ব প্রতিনিধি

০৬ মার্চ, ২০২৩,  2:55 PM

news image

লক্ষ্মীপুর কমলনগরে চর ফলকন ও সাহেবের হাট ইউনিয়নের মেঘনা নদী থেকে মাছ আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ। ৬ মার্চ (সোমবার) সকালে উপজেলার ২ নং সাহেব  হাট ও ৫ চর ফলকন  ইউনিয়নে জেলেদের মাঝে জাটকা রক্ষা ও জাটকা শিকার থেকে বিরত থাকার কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রম পরিচালনায় চর ফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাঘা, ট্যাগ অফিসার উপজেলা সমাজসেবা কর্মকতা মো: মাসুদ,মৎস্য অফিসে প্রতিনিধি মিনহাজ উদ্দিনসহ ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ ইউনিয়নে ৭০০ জেলে পরিবার কে এই সহয়তা বিতরণ করেন। সাহেব হাট ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোঃ আবুল খায়ের ও ট্যাগ অফিসার উপজেলা শিক্ষা অফিসার মো: জহিরুল ইসলামসহ ইউ পি সদস্য বৃন্দ ১৫০০ জেলে পরিবারের কে সহয়তা প্রদান করেন। এসময় জেলেদের মাঝে চাল বিতরণ পরিদর্শন করেন কমলনগর উপজেলা সহকারী( ভূমি)  কমিশনার ফেরদৌস আরা, কমলনগর উপজেলা মৎস্য কর্মকতা আবদুল কুদ্দুছ। আবদুল কুদ্দুছ বলেন,জাটকা রক্ষায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এ ২ মাস লক্ষ্মীপুর কমলনগর উপজেলার মেঘনা নদীতে সরকার অভয়াশ্রম ঘোষণা করেছেন। এ সময় নদীতে সকল প্রকার মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ ঘোষনা করেছে। সে জন্য বর্তমান সরকার জেলেদের জন্য নিষিদ্ধ সময়ে প্রতি জেলে পরিবারের জন্য প্রতিমাসে ৪০ কেজি করে ৪ মাস চাল বিতরণ করবেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম