ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

কমলনগরে খোলা বাজারে চাল বিক্রি উদ্বোধন

#

নিজস্ব প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর, ২০২২,  3:27 PM

news image

লক্ষ্মীপুর কমলনগরে ওএমএস ও টিসিবির কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রি উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে চর ফলকন ইউনিয়নে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলাইমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, চর ফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাঘা,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মহসিন, খাদ্য গুদামের কর্মকতা মোঃ তারেকুল আলম ও ডিলার নুর নবী বাঘা। সারাদেশেই আজ এই কার্যক্রম শুরু হয়েছে। উপজেলায় চলমান ওএমএস কার্যক্রম আরো সম্প্রসারিত করা হবে এবং প্রতিটি  কেন্দ্রে  প্রান্তিক জনসাধারণের জন্যে ৩০টাকা দরে চাল বিক্রি করা হবে। এক্ষেত্রে টিসিবির কার্ডধারীদেরকে ওএমএস এর ন্যায় ন্যায্যমূল্যে প্রতি মাসে দুইবার ৫ কেজি করে ১০ কেজি চাল প্রদান করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম