ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কমলগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার ঘর পেলেন ভূমিহীন ৫০ পরিবার

#

নিজস্ব প্রতিনিধি

২৬ এপ্রিল, ২০২২,  8:53 PM

news image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুমিহীন ও গৃহহীন পরিবারেরকে জমি ও গৃহ উপহার প্রদান করেন । গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ ২৬ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১১টায় সারাদেশে তৃতীয় পর্যায়ে ৩২ হাজার ৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর শুভ উদ্বোধন করেছেন। এর মধ্যে  কমলগঞ্জ উপজেলায় ৫০ টি করে পরিবার পেয়েছে তাদের স্বপ্নের ঠিকানা। মুজিব বর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ে ভূমি ও গৃহহীন ৫০ পরিবারকে জমির দলিলসহ ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,

গৃহহীনদের যে সকল এলাকায় গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে, তার আশপাশে স্কুল, মসজিদ, কমিউনিটি ক্লিনিক, সুপেয় পানির ব্যবস্থা সহ সকল ধরনের সুযোগ-সুবিধা করে দেয়া হয়েছে। পাশাপাশি তাদের কর্মসংস্থান তৈরীর লক্ষ্যে সরকারিভাবে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তাদের স্বাবলম্বী করে তুলতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক ঋণ দেয়া হবে বলেও জানান। প্রতিটি ঘর তৈরিতে ব্যয় হয়েছে ২ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা।  কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, সহকারী কমিশনার ভূমি সোমাইয়া আক্তার,  কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম