ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কমলগঞ্জে চলন্ত ট্রেনে লাগা আগুন নিয়ন্ত্রণে

#

নিজস্ব প্রতিনিধি

১১ জুন, ২০২২,  9:35 PM

news image

পারাবত ট্রেনের পাওয়ার কারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে বন্ধ রয়েছে ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল। শনিবার (১১ জুন ) দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের নিরন্তন প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পিাওয়া যায়নি। এর আগে, শনিবার (১১ জুন) দুপুর পৌনে ১ টার দিকে ট্রেনের একটি বগির নিচে আগুন ধরলে চালক ট্রেনটি থামিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এদিকে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসলেও হঠাৎ আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। রেলের এডিজি অপারেশন সরদার শাহদাত হোসেন আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম