ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

কমবে তাপমাত্রা, আবারও বাড়বে শীত

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২২,  6:22 PM

news image

আজ থেকে তাপমাত্রা কমতে পারে, সেই সঙ্গে আবারও শীত বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৬ জানুয়ারি) সকালে এ তথ্য জানান অধিদপ্তরের আবহাওয়বিদ মো. শাহীনুল ইসলাম। তিনি বলেন, ‘মঙ্গলবার (২৫ জানুয়ারি) আবহাওয়া শুষ্ক থাকলেও আজ থেকে ঠান্ডা পড়বে। আজ থেকে তাপমাত্রা কমা শুরু হতে পারে। তাপমাত্রা কমার পর কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহও শুরু হতে পারে। তবে সেটা এখনই নয়।

এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীতে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। এক প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ‘চলতি মাসের শেষের দিন পর্যন্ত শীত থাকবে। তারপর আগামী মাসের শুরু থেকে আবার গরম শুরু হতে পারে। এর মধ্যে বৃষ্টি ও কুয়াশাও পড়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।’এছাড়া আজ চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলের খুলনা ও বরিশালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানান এ আবহাওয়াবিদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম