ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জাহিদ হোসেন সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা সূর্যগ্রহণ দেখতে স্পেনে উপচে পড়া ভিড়, হুলস্থুল কাণ্ড লঘুচাপ সৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির সামরিক অবস্থানে হুতির হামলা, বেশ কয়েকজন হতাহত রাষ্ট্রপতি নির্বাচন: ভোট গ্রহণের জন্য ডাকা হয়েছে সংসদের বৈঠক দক্ষিণ আফ্রিকায় খনির বর্জ্যের স্তূপ ধসে নিহত ১৪ শ্রমিক কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া মহড়ার আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

কমতে শুরু করেছে যমুনার পানি

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জুন, ২০২২,  11:01 AM

news image

এক সপ্তাহ পর যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমার নিচে নামলো। গত ২৪ ঘণ্টায় ৩৫ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার (২৫ জুন) সকালে সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩০ মিটার। যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার কম (বিপৎসীমা ১৩.৩৫ মিটার)। অপরদিকে কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২২ মিটার।

গত ২৪ ঘণ্টায় ৩২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৫.২৫ মিটার)। চলতি জুন মাসের প্রথম সপ্তাহ থেকে যমুনায় পানি বাড়তে থাকে। ১৮ জুন জেলার সবগুলো পয়েন্টেই বিপৎসীমা অতিক্রম করে এ নদীর পানি। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারি প্রকৌশলী মো. জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, যমুনায় পানি কমতে শুরু করেছে। ইতোমধ্যে বিপৎসীমার নিচে নেমে গেছে। কমছে অভ্যন্তরীণ নদ-নদীর পানিও। আগামী এক সপ্তাহে পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম