ঢাকা ২০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

কবে অবসরে যাবেন মেসি, যা জানালেন

#

স্পোর্টস ডেস্ক

২৮ মার্চ, ২০২৪,  11:02 AM

news image

অবসরের মুহূর্তটি দুয়ারে কড়া নাড়লে নিজেই টের পাবেন বলে মনে করেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যখন দলের সাহায্যে আসতে পারবো না তখনই অবসর নিবো, বলেছেন লিও।  সস্প্রতি এমবিসি'র বিগ টাইম পডকাস্টে নিজের অবসর প্রসঙ্গে এসব কথা বলেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। কবে অবসরে যাবেন লিওনেল মেসি? ২০২২ সালের বিশ্বকাপের পর এমন প্রশ্ন লিও ভক্ত তো বটেই গোটা ফুটবল বিশ্বের। মেসিকে নিয়ে এতো কথা ওঠার সবচেয়ে বড় কারণ তার বয়স। আগামী জুনে ৩৭ বছর পূর্ণ হবে তার। ক্লাব ইন্টার মায়ামির সাথে চুক্তি শেষ হবে ২০২৫ সালে। বয়সের দিক থেকে বলাই যায়, ক্যারিয়ারের পড়ন্ত বেলায় আছেন বিশ্বকাপ জয়ী তারকা। তবে প্রচলিত ধ্যান ধারণা যে মেসির বেলায় খাটানো মুশকিল সেটা সবারই জানা। গুঞ্জন উঠেছিল বিশ্বকাপের পর আর আকাশী নীল জার্সিতে খেলবেন না লিও। তবে সেটা হয়নি। এখনো খেলছেন, দল বা ক্লাবের নেতা হয়েই। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফুটবলকে বিদায় জানানোর প্রসঙ্গে কথা বলেছেন লিও। ক্যারিয়ার থামিয়ে দেয়ার ছিটেফোটা আভাসও দেননি মেসি। স্পষ্টভাবে বলেছেন, যতিচিহ্ন টানার বিষয়টা সময়ই বলে দেবে। মেসি বলেন, সেই মুহূর্তটা কেমন হবে আমি জানি, যখন টের পাব আর পারফর্ম করতে পারছি না। বুঝতে পারব যে, নিজেকে উপভোগ করছি না, সতীর্থদের কোনো সাহায্য করতে পারছি না তখন সিদ্ধান্ত নেব। তবে কাতার বিশ্বকাপের সময়ও মেসির মনে উঁকি দিয়েছিল জাতীয় দলকে বিদায় জানানোর ভাবনা। মেসি বলেন, কাতার বিশ্বকাপে সবকিছু যদি ঠিকঠাক না চলতো, দলকে যদি সর্বোচ্চটা এনে দিতে না পারতাম তাহলে আমি জাতীয় দল থেকে সরে দাঁড়াতাম। ইতিমধ্যে আসন্ন কোপা আমেরিকায় মেসি থাকা নিশ্চিত করেছেন আর্জেন্টাইন কোট লিওনেল স্কালোনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম