ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২৬ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু সন্দেহজনক কর্মকাণ্ডের দায়ে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু

কবি জীবনানন্দ দাশ স্মরণে ববিতে আলেখ্য অনুষ্ঠান

#

২৩ অক্টোবর, ২০২২,  3:16 AM

news image

ক্যাপসনঃ শনিবার (২২ অক্টোবর) বরিশাল বিশ^বিদ্যালয়ে কবি জীবনানন্দ দাশ স্মরণে অনুষ্ঠিত আলেখ্য অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।


মাছউদ শিকদার: কবি জীবনানন্দ দাশ স্মরণে বরিশাল বিশ^বিদ্যালয়ে (ববি) আলেখ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ^বিদ্যালয়ের “জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টার” এবং ঢাকাস্থ সংগঠন “জীবনানন্দ আলয়” এর যৌথ উদ্যোগে শনিবার (২২ অক্টোবর) বিকাল ৪টায় এটি অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে “অপার জীবনানন্দ” শীর্ষক এ আবৃত্তি অনুষ্ঠানে ভার্চুয়ালী সংযুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বরিশাল বিশ^বিদ্যালয়ের জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মুহসিন উদ্দীন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর স.ম. ইমানুল হাকিম, জীবনানন্দ আলয়ের স্থানীয় সমন্বয়কারী ও বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপসহ অনুষ্ঠানে দেশের প্রথিতযশা বেশ কয়েকজন আবৃত্তিশিল্পী ও জীবনানন্দ গবেষক অংশগ্রহণ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম