ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু টানা বৃষ্টিতে গুলশান লিংক রোডে ধস, চরম ভোগান্তি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম এক লাখ স্বাস্থ্যকর্মীর নিয়োগ শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী মহেশপুর সীমান্তে ১৪ বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজারের বেশি মৃত্যু বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

কনকনে শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৪,  10:52 AM

news image

পৌষের শেষে শীতের তীব্রতা বাড়ায় গত কয়েকদিন ধরেই কাঁপছে পুরো দেশ। ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও সারাদিনেও মিলছে না সূর্যের দেখা। ঘন কুয়াশার কারণে সড়ক, নৌ ও আকাশপথে যান চলাচল বিঘ্নিত হওয়ার খবরও মিলছে। শনিবার (১৩ জানুয়ারি) আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী ১৮-১৯ (বৃহস্পতিবার-শুক্রবার) জানুয়ারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) রাতে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয় পূর্বাভাসে। এছাড়া ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। আরও দুয়েকদিন কুয়াশা থাকার পর আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে পারে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম