ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

কথা দিয়ে কথা রাখলেন শিল্পপতি রুহুল আমিন শরীফ

#

০২ মে, ২০২৬,  4:55 PM

news image

​মাসুদ রেজা ফয়সাল: বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব রুহুল আমিন শরীফ তাঁর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে আবারও প্রশংসিত হয়েছেন। বরগুনার বামনা উপজেলার ঐতিহ্যবাহী নুরজাহান পাঠাগারের রজতজয়ন্তী অনুষ্ঠানে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, উপজেলার চেচান স্কুলে একজন অতিরিক্ত সহকারী শিক্ষক নিয়োগের ব্যবস্থা করেছেন তিনি।

​সূত্রমতে, গত ২২ মার্চ ২০২৬ তারিখে নুরজাহান পাঠাগারের রজতজয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব রুহুল আমিন শরীফ। অনুষ্ঠান চলাকালে পাঠাগারের সভাপতি কামরুজ্জামান কামরুল তাঁর পিতার প্রতিষ্ঠিত চেচান স্কুলে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে একজন অতিরিক্ত শিক্ষক নিয়োগের জন্য প্রধান অতিথির কাছে বিশেষ আবেদন জানান। তৎক্ষণাৎ রুহুল আমিন শরীফ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে শিক্ষক নিয়োগের আশ্বাস প্রদান করেন।

​সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায়, গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে কামরুজ্জামান কামরুলের আবেদনের প্রেক্ষিতে এবং রুহুল আমিন শরীফের আন্তরিক হস্তক্ষেপে অত্র বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছেন মো. আবদুল হক। এ ছাড়াও স্কুলগামী রাস্তাটিও এলজিইডির মাধ্যমে বাস্তবায়নের জন‍্য দেওয়া হয়েছে, খুব শিগগিরই কাজ চালু হবে।

​দ্রুততম সময়ের মধ্যে এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হওয়ায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকদের মাঝে আনন্দের জোয়ার বইছে। এলাকাবাসী জানান, রুহুল আমিন শরীফ একজন জনবান্ধব ও উন্নয়নকামী ব্যক্তিত্ব। শিক্ষা বিস্তারে তাঁর এই তাৎক্ষণিক উদ্যোগ ও সদিচ্ছা স্থানীয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ​বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই মহতী উদ্যোগের জন্য আলহাজ্ব রুহুল আমিন শরীফের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম