ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু ‘উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার’ নবম পে স্কেল: বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বর্ষার প্রথম দিন আজ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ নতুন মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক বেনজীরের গ্রেপ্তারের খবরে যা বললেন পরীমণি

কণ্ঠশিল্পী নোবেলকে গ্রেপ্তার করেছে ডিবি

#

বিনোদন ডেস্ক

২০ মে, ২০২৩,  11:09 AM

news image

প্রতারণার অভিযোগে ‘সারেগামাপা’ খ্যাত গায়ক মাঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা মামলার ভিত্তিতেই এই গায়ককে গ্রেপ্তার করা হয়। শনিবার (২০ মে) নোবেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবির এক কর্মকর্তা বলেন, প্রতারণার অভিযোগ ও মামলার ভিত্তিতে নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জানা গেছে, অগ্রিম ১ লাখ ৭২ হাজার টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণার অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় নোবেলের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনী আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে মোট এক লাখ ৭৫ হাজার টাকা চুক্তি করা হয়। পরে নোবেলকে বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্টেসহ সর্বমোট এক লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করে এ অর্থ আত্মসাৎ করেন তিনি। মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম বলেন, আগামী ৯ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম