ঢাকা ২৩ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু সৌদি পৌঁছেছেন ৭৫ হাজার ৫৩০ বাংলাদেশি হজযাত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল, ধীরে ধীরে ব্যারাকে ফিরছেন সেনাসদস্যরা: সেনাপ্রধান স্থানীয় নির্বাচনে যাতে সহিংসতা না হয়, সেটাই আমাদের লক্ষ্য: সিইসি পাসপোর্টে ফিরছে 'ইসরায়েল ব্যতীত', বড় পরিবর্তন আসছে জলছাপেও শিশু নির্যাতন নিয়ে কড়া বার্তা মির্জা ফখরুলের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে যেসব প্রস্তুতি সরকারের

কচুয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ কলেজ শিক্ষার্থী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৫ নভেম্বর, ২০২১,  10:13 AM

news image

চাঁদপুরের হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের কড়ইয়া এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আহত হয়েছেন আরো দুইজন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মাস্টার্সের শিক্ষার্থী উর্মি মজুমদার ও রিফাত হোসেন। আর অপরজন চাঁদপুর সরকারি কলেজের অনার্সের ছাত্র সাদ্দাম হোসেন। তাদের সবার বাড়ি কচুয়া উপজেলার বিভিন্ন গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃস্পতিবার সকালে ঢাকাগামী যাত্রীবাহী বিআরটিসি বাস ও হাজীগঞ্জগামী সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা সাদ্দাম হোসেন ও রিফাত মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর ৩ জনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় উর্মি মজুমদার মারা যান। অপর দুজনের মধ্যে ইব্রাহিম কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সিএনজি চালক মনির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম