ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২

কক্সবাজার সৈকতে ২ তরুণের লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৪ মে, ২০২২,  8:18 PM

news image

কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বরের ঝাউগাছে ঝুলন্ত ও ইনানী সৈকতে ভাসমান অবস্থায় দুই তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মে) বেলা ১১টার দিকে পৃথক সময়ে লাশ দুটি উদ্ধার করা হয়। তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে কবিতা চত্বরের ঝাউবনে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা যুবকের বয়স ২০-২২ বছর আর ইনানী সৈকতে ভেসে আসা যুবকের বয়স ৩০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, কবিতা চত্বর এলাকায় গলায় ফাঁস লাগানো অবস্থায় তরুণের মরদেহ ঝুলছে এমন খবর পেয়ে কক্সবাজার সদর থানার পুলিশের একটি টিম পাঠানো হয়।

তারা মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়েছে। ময়নাতদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে। কক্সবাজার মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, ফাঁসিতে ঝুলন্ত তরুণের পরণে সাদা পাঞ্জাবি-পায়জামা রয়েছে। তার পরিচয় সনাক্তে কাজ চলছে।  কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, টুরিস্ট পুলিশ ইনানী সাব-জোনের ইনানীস্থ রয়েল টিউলিপ হোটেলের পশ্চিম পার্শ্বে, শফির বিল প্রাইমারি ইস্কুলের কাছে সমুদ্রের কিনারে একটি অজ্ঞাত নামা তরুণের লাশ মিলেছে। তার বয়স অনুমান (৩০) বছর। গায়ে কালো হাফহাতা গেঞ্জি, পরনে কাল হাফ প্যান্ট রয়েছে। গায়ের রং শ্যামলা, উচ্চতা অনুমান ৫ ফিট ৬ ইঞ্চি। মুখে খোঁচা খোঁচা দাড়ি রয়েছে। সকালে স্থানীয় কিছু মানুষ লাশটি দেখতে পেয়ে ট্যুরিস্ট পুলিশকে সংবাদ দেয়। টুরিস্ট পুলিশ ইনানী পুলিশ ফাঁড়িতে খবর দিলে তারা গিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। উখিয়া থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ বলেন, ইনানী ফাঁড়ির ইনচার্জ অলিউর রহমানের মরদেহটি থানায় আনার পর কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় এখনে মেলেনি। পুলিশ তার মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম