ঢাকা ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ বসন্তের শুরুতেই সাতক্ষীরায় গাছে গাছে আমের মুকুল, বাম্পার ফলনের আশা কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান ত্রয়োদশ সংসদের ৮৪ দশমিক ৮৩ শতাংশ উচ্চ ডিগ্রিধারী: টিআইবি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫ বাংলাদেশি গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় যুবদল কর্মীর আঙুল বিচ্ছিন্ন আসামিকে ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু চৌদ্দগ্রামে টয়লেটের সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ মন্ত্রিপরিষদের নতুন সচিব হলেন ড.নাসিমুল গনি

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৬ ডিসেম্বর, ২০২২,  3:21 PM

news image

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে মোহাম্মদ ইকবাল (৫২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সিগাল পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত পর্যটক মোহাম্মদ ইকবাল গাজীপুরের টঙ্গী এলাকার বাসিন্দা। সৈকতের সি সেফ লাইফ গার্ডের ইনচার্জ ওসমান গনি জানান, ওই পর্যটক পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন। সকালে সবাইকে সঙ্গে নিয়ে সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে পানিতেই অজ্ঞান হয়ে পড়েন। লাইফ গার্ডের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষ করে তাকে মৃত ঘোষণা করেন।  জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পরিবারের সঙ্গে কক্সবাজার বেড়াতে আসেন মোহাম্মদ ইকবাল। তারা কক্সবাজারে পৌঁছে সৈকতের সুগন্ধা পয়েন্টে একটি হোটেল উঠেন। সকাল ১০টার দিকে ইকবাল সমুদ্রসৈকতে ঘুরতে যান। একপর্যায়ে তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নামেন। এ সময় স্রোতের টানে ভেসে যান ইকবাল। তিনি আরও জানান, গোসলের সময় ভেসে যাওয়ার বিষয়টি তার পরিবার ঘটনাস্থলে উপস্থিত লাইফগার্ড কর্মী ও বিচকর্মীদের অবহিত করেন। তাৎক্ষণিক লাইফগার্ড ও বিচকর্মীরা জেট-স্কির সহায়তায় তাকে উদ্ধার তৎপরতা শুরু করেন। একপর্যায়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম